1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না: পানি বাণিজ্য বন্ধের দাবিতে উপকূলবাসী - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না: পানি বাণিজ্য বন্ধের দাবিতে উপকূলবাসী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৩৪৯ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট দিন দিন প্রকট আকার ধারণ করায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। “টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না”—এই স্লোগানকে সামনে রেখে তারা পানি বাণিজ্য বন্ধের জোর দাবি জানিয়েছেন। আন্তর্জাতিক পানি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কলসবন্ধন কর্মসূচীতে উপকূলবাসী এ দাবি জানান।

বেসরকারি উন্নয়ন সংস্থা গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ ও সিডো সাতক্ষীরার সহযোগিতায়, উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ এর আয়োজনে রবিবার (২২ মার্চ) সকাল ১১টায় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে এই কলসবন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় নারী ও যুবরা পানির কলস নিয়ে নদীর তীরে অবস্থান নেন।

কলসবন্ধনে তাঁরা “টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না”, পানি বাণিজ্যিকরন বন্ধ করো “আর কতকাল লবণ পানি খেতে হবে?” সরকারি সেবার আওতায় সুপেয় পানি চাই সহ বিভিন্ন – প্রতিবাদ সম্বলিত ব্যানার ফেস্টুন হাতে নিয়ে নিজেদের দাবীগুলো তুলে ধরেন। কলসবন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম, শরুবের ডেপুটি কর্ডিনেটর আবিদ হেসেন, শরুবের প্রোগ্রাম ডিরেক্টর দেবব্রত বিশ্বাস, জলবায়ু যোদ্ধা ফুয়দ মাহমুদ, রবিউল ইসলাম, শরুব ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবী উম্মে সালমা, হালিমা খাতুন, জেবা তাসনিয়া, আব্দুস সালাম, রাজীব বৈদ্য প্রমূখ।বক্তারা বলেন, “চারিদিকে শুধু পানি, নেই শুধু সুপেয় পানি। বার বার নদী ভাঙনের ফলে উপকূলের মিষ্টি পানির আধারগুলো লবণ পানিতে ডুবে যায়। খাওয়ার পানি সংগ্রহে উপকূলের নারীদের সবসময় সংগ্রাম করতে হয়। বাধ্য হয়ে পানি কিনে খেতে হয়।” তারা আরও বলেন, উপকূলবাসীকে সুপেয় পানির নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে। এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। স্থানীয় সূত্রে জানা যায়, লবণাক্ততার কারণে উপকূলের অধিকাংশ পুকুর ও নলকূপের পানি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে অনেক পরিবারকে দূরবর্তী স্থান থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে কিংবা উচ্চমূল্যে পানি কিনে ব্যবহার করতে হচ্ছে। এতে করে নিম্নআয়ের মানুষের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি হচ্ছে।

একাধিক বাসিন্দা অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী সংকটের সুযোগ নিয়ে পানিকে পণ্য হিসেবে বিক্রি করছেন। তারা গভীর নলকূপ বা সংরক্ষিত উৎস থেকে পানি এনে ড্রাম বা বোতলে করে বিক্রি করছেন, যার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

স্থানীয় এক বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, “আমরা প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল মানুষ। পানি আমাদের মৌলিক অধিকার। এটা কেনা-বেচার জিনিস হতে পারে না।”এদিকে পরিবেশবিদ লেখক গবেষক পীযুষ বাউলিয়া পিন্টু বলেন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পর্যাপ্ত সরকারি উদ্যোগের অভাব—এসব কারণেই এই সংকট তৈরি হয়েছে। তিনি আরও বলেন, টেকসই পানি ব্যবস্থাপনা, বৃষ্টির পানি সংরক্ষণ এবং নিরাপদ পানির উৎস স্থাপনের ওপর সরকারের কঠোর ভাবে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

উপকূলবাসীর দাবি, দ্রুত পানি বাণিজ্য বন্ধ করে সরকারিভাবে নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করতে হবে। অন্যথায় তাদের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar