1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইয়ুথ প্লান বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

ইয়ুথ প্লান বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১২৯ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

“পানি প্রবাহ যেখানে, সাম্যের হাসি সেখানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পানি দিবস উপলক্ষে সামাজিক ও মানবিক সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ প্লান বাংলাদেশের উদ্যোগে সাতক্ষীরার শ্যামনগরে পালিত হলো বিশ্ব পানি দিবস-২০২৬।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টায় উপকূলীয় প্রেসক্লাবের সহযোগিতায় উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ প্ল্যান বাংলাদেশ এর সভাপতি আব্দুল হালিম এর সভাপত্তিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা। এসময় আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য এম, এম রবিউল ইসলাম, ইয়ুথ প্লান বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম বাবু, গবেষক ও সাংবাদিক পিযুষ বাউলিয়া পিন্টু, ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল- মামুন, শিক্ষক আমান উল্লাহ, ইয়ুথ প্লান বাংলাদেশের সহ সভাপতি সাংবাদিক ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, বুড়িগোয়ালিনী নৌ থানার সদস্য মহাসিন আলম, হোসেন আলী, গবেষণা প্রতিষ্ঠান বারষিক এর আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, সিসিডিবি প্রতিনিধি অমিতাভ হালদার, ব্রতী সমাজ কল্যাণ সংস্থার প্রতিনিধি মনিরুল ইসলাম, লির্ডাস এর প্রতিনিধি শওকত হোসেন, প্রেরনা নারী সংগঠনের প্রতিনিধি ভারতী মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন, পানি ছাড়া জীবের বেঁচে থাকা অসম্ভব। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পানির সংকট বর্তমানে একটি গভীর ও বহুমাত্রিক জলবায়ুজনিত সংকট হিসেবে চিহ্নিত হয়েছে, যা মানবজীবন, প্রাণবৈচিত্র্য এবং সামগ্রিক পরিবেশগত ভারসাম্যের উপর গুরুতর প্রভাব ফেলছে। দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় ১৯টি জেলায় বসবাসকারী প্রায় ৩.৯ কোটি মানুষ নিরাপদ পানির সংকটে ভুগছে।

গবেষণা বলছে, এই অঞ্চলে পানির লবণাক্ততা বিপজ্জনক মাত্রায় বৃদ্ধি পেয়েছে, যা অনেক ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিরাপদ সীমাকে ছাড়িয়ে গেছে। পানি সংকট কেবল মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি উপকূলীয় অঞ্চলের সমগ্র জীববৈচিত্র্য ও ইকোসিস্টেমকে বিপন্ন করছে।

তারা আরও বলেন, লবণাক্ততার কারণে মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে, কৃষি উৎপাদন কমে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে আবাদযোগ্য জমি পরিত্যক্ত হয়ে পড়ছে। মিঠা পানির মাছের সংখ্যা হ্রাস পাচ্ছে, পুকুর ও জলাশয়ের বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং গবাদিপশু লবণাক্ত পানি পান করে অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে ম্যানগ্রোভ বন ও এর জীববৈচিত্র্যের উপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar