1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গামাটিতে চিরুনি অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী কালু গ্রেপ্তার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

রাঙ্গামাটিতে চিরুনি অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী কালু গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৮২ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙ্গামাটি শহরে জেলা পুলিশের চিরুনি অভিযানে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) রাতে শহরের দক্ষিণ কালিন্দপুর এলাকা থেকে মো. আরিফুল ইসলাম ওরফে কালু (৩২) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তার কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ইভটিজিং ও কিশোর গ্যাং নির্মূলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান পরিচালিত হয় জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায়। সন্ধ্যা ৭টা থেকে রাত পর্যন্ত রাঙ্গামাটি সদর এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ কালিন্দপুর ব্রিজের পশ্চিম পাশে অবস্থান নিয়ে সন্দেহভাজন কালুকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম ওরফে কালু পুলিশের তালিকাভুক্ত পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাঙ্গামাটির বিভিন্ন থানায় আগে থেকেই ছয়টি মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল।

অভিযান চলাকালে পুলিশ কর্মকর্তারা স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন এবং অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar