1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গামাটিতে মাদক সেবনকালে ২ জন গ্রেফতার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

রাঙ্গামাটিতে মাদক সেবনকালে ২ জন গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৯১ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সুনির্দিষ্ট নির্দেশনায় আজ জেলাজুড়ে অপরাধ দমনে বিশেষ তৎপরতা শুরু করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মূলত কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য হ্রাস, মাদক নির্মূল এবং ইভটিজিং মুক্ত শহর গড়ার লক্ষ্যেই এই আভিযানিক পরিকল্পনা সাজানো হয়।​জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ এনামুল হক-এর সরাসরি নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত রাঙ্গামাটি সদরের বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে একযোগে অভিযান চালায়।

অভিযান চলাকালে রাত ৮:৪৫ ঘটিকায় রাঙ্গামাটি মারী স্টেডিয়ামের গ্যালারি এলাকা থেকে মাদক সেবনের প্রস্তুতিকালে হাতেনাতে ০২ (দুই) জন আসামিকে গ্রেপ্তার করা হয়।​মিজানুর রহমান (১৯), পিতা: আমির হামজা, সাং- কে.কে. রায় সড়ক, রাজবাড়ী।
​অপূর্ব দে (১৯), পিতা: স্বপন দে, সাং- কে.কে. রায় সড়ক, রাজবাড়ী।​উভয় আসামিই কোতয়ালী থানার অন্তর্গত এলাকার স্থায়ী বাসিন্দা।​অভিযান চলাকালীন আভিযানিক টিম কেবল ধরপাকড়েই সীমাবদ্ধ থাকেনি, বরং স্থানীয় জনসাধারণের সাথে নিবিড় মতবিনিময় করেছে। মাদক ও কিশোর গ্যাংয়ের কুফল নিয়ে সচেতনতামূলক ব্রিফিং প্রদান করা হয় এবং অপরাধী শনাক্তে পুলিশের সাথে তথ্য আদান-প্রদান করতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে,
​মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। অপরাধমুক্ত রাঙ্গামাটি গড়তে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত বিরতিতে অব্যাহত রাখা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar