1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নিয়ন্ত্রণহীন সিএনজি ভাড়া লোহাগাড়ায়, প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভে ফুঁসছে মানুষ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

নিয়ন্ত্রণহীন সিএনজি ভাড়া লোহাগাড়ায়, প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভে ফুঁসছে মানুষ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩৭৬ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে চরম নৈরাজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয় যাত্রীদের দাবি, নির্ধারিত কোনো ভাড়ানীতির তোয়াক্কা না করে চালকরা নিজেদের ইচ্ছামতো অতিরিক্ত ভাড়া আদায় করছেন, যার ফলে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
বিশেষ করে বটতলী শহর থেকে বিভিন্ন গ্রামীণ সড়কে সিএনজিই একমাত্র যাতায়াতের মাধ্যম হওয়ায় যাত্রীরা বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া পরিশোধ করছেন। স্থানীয়দের তথ্যমতে, লোহাগাড়া থেকে মনুফকিরহাট ভাড়া ৩০ টাকা, কানুরাম বাজার ৩৫-৪০ টাকা, আধুনগর ১০ টাকা, চুনতি ২০ টাকা এবং পদুয়া তেওয়ারী হাট ১০ টাকা নেওয়া হচ্ছে।

তবে অভিযোগ উঠেছে, একই দূরত্বের ক্ষেত্রে ভাড়ার মধ্যে রয়েছে বড় ধরনের অসামঞ্জস্য। উদাহরণস্বরূপ, লোহাগাড়া থেকে এমচরহাট, পুটিবিলা উচ্চ বিদ্যালয় বা হিন্দুপাড়া রাস্তার মাথা পর্যন্ত মাত্র ৬ কিলোমিটার দূরত্ব হলেও যাত্রীদের কাছ থেকে ৪০ টাকা আদায় করা হচ্ছে। অথচ প্রচলিত হিসাব অনুযায়ী প্রতি কিলোমিটার ভাড়া প্রায় ৬ টাকা ৬৬ পয়সা হলে এ ভাড়া হওয়ার কথা অনেক কম।
একইভাবে, গৌড়স্থান নতুনবাজার পর্যন্ত ভাড়া ৫০ টাকা হলেও কাছাকাছি ছিরামুড়া বা গৌড়স্থান উচ্চ বিদ্যালয় পর্যন্ত একই ভাড়া নেওয়া হচ্ছে, যা যাত্রীদের কাছে অযৌক্তিক মনে হচ্ছে। আবার সুখছড়ী কামার দিঘীর পাড় বা উত্তর কলাউজান রবারড্যাম বাজার, যার দূরত্ব প্রায় ৩ কিলোমিটার, সেখানে ভাড়া নেওয়া হচ্ছে ৩০ টাকা—যা নিয়েও রয়েছে ব্যাপক অসন্তোষ।

স্থানীয়দের অভিযোগ, এই ভাড়া নৈরাজ্যের পেছনে কোনো প্রকার তদারকি বা নিয়ন্ত্রণ না থাকায় চালকরা একপ্রকার সিন্ডিকেট গড়ে তুলেছেন। ফলে যাত্রীদের নিরুপায় হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই চলাচল করতে হচ্ছে।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ একটি স্ট্যাটাস দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় পল্লী কবি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সোলাইমান। তার ওই স্ট্যাটাসে অসংখ্য যাত্রী মন্তব্য করে নিজেদের ক্ষোভ ও ভোগান্তির কথা তুলে ধরেন, যা বিষয়টির ব্যাপকতা প্রমাণ করে।

এ অবস্থায় যাত্রীরা চট্টগ্রাম-১৫ আসন-এর সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত সিএনজি ভাড়ার একটি সুনির্দিষ্ট তালিকা প্রণয়ন ও তা কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপই পারে লোহাগাড়ার সাধারণ মানুষের এই দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি দিতে—এমনটাই মনে করছেন সচেতন মহল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar