1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় আইনজীবী হত্যা মামলার পলাতক আসামি ‘দেব’ গ্রেফতার - bdtelegraph24.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

লোহাগাড়ায় আইনজীবী হত্যা মামলার পলাতক আসামি ‘দেব’ গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৪৫ জন খবরটি পড়েছেন
ছবি-আটককৃত আসামী দেব

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়ার সন্তান বহুল আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি দেব (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৭। চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৫ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাস-কে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ সময় চিন্ময় দাসের অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে এবং তাকে কারাগারে নেওয়ার পথে বাধা প্রদান করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা আদালত চত্বরে গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে এবং কোর্ট বিল্ডিং কমপ্লেক্সের একটি চেম্বারে হামলা চালায়।

বিক্ষোভের একপর্যায়ে আদালতের বিপরীত পাশে রঙ্গম কনভেনশন সেন্টার সংলগ্ন এলাকায় অবস্থানরত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, চন্দন, রুমিত দাশ, সুমিত দাশ, গগন দাশ, নয়ন দাশ, বিশাল দাশ, আমান দাশ, সুকান্ত ও শ্রী গণেশসহ তাদের সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।

এই নৃশংস হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ২৭ ও ২৮ নভেম্বর কর্মবিরতি পালন করে। ঘটনাটি জাতীয় গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়ে তীব্র আলোচনার জন্ম দেয়।

এ ঘটনায় নিহত আইনজীবীর বাবা বাদী হয়ে কোতোয়ালী থানায় ৩১ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-৪৬(১১)২৪; জি আর নং-৫০৯/২০২৪; ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩০২/৩৪/১১৪, পেনাল কোড ১৮৬০।

র‍্যাব-৭ জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে তারা গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার পলাতক আসামি দেব নগরীর কোতোয়ালী এলাকায় অবস্থান করছে।
পরবর্তীতে বিকাল আনুমানিক ২টা ৪৫ মিনিটে বলুয়ার দিঘী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দেব (২৫), পিতা-শেরীপ প্রকাশ শরিফ দাশ, সাং-সেবক কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রামের বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar