1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযান: দুই মাদক কারবারি গ্রেফতার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযান: দুই মাদক কারবারি গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৯৭ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙ্গামাটি শহরের চিহ্নিত মাদক স্পটগুলোতে বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) শহরের রিজার্ভ বাজার ও কালিন্দীপুর ব্রীজ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর কঠোর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের প্রত্যক্ষ নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়।

পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেফতারকৃত অভিযুক্তরা হলেন,১. মোঃ জাহেদুল আলম (২২): পিতা- মৃত জাহাঙ্গীর আলম, তিনি শহরের রিজার্ভ বাজার (গীতাশ্রম কলোনী) এলাকার বাসিন্দা।২. মোঃ শহিদুল ইসলাম প্রকাশ শহিদ (২৮): পিতা- মৃত জসিম উদ্দিন, তিনি হাসপাতাল সংলগ্ন ৯নং ওয়ার্ড এলাকার বাসিন্দা এবং জনৈক বাবু চক্রবর্তীর ভাড়া বাসায় বসবাস করতেন।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে কোতয়ালী থানার একটি চৌকস আভিযানিক দল রিজার্ভ বাজার এলাকায় অবস্থান নেয়। সেখানে প্রথমে মোঃ জাহেদুল আলমকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কালিন্দীপুর ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে দ্বিতীয় আসামী শহিদুল ইসলাম ওরফে শহিদকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীন জানান, শহরকে মাদকমুক্ত করতে আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। চিহ্নিত স্পটগুলোতে আমাদের নজরদারি আরও বাড়ানো হয়েছে।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, তাদের অপরাধের পূর্ব রেকর্ড যাচাই করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে। রাঙ্গামাটি জেলাকে মাদকমুক্ত রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar