রাজু মিয়া
লালমনিরহাট (কালীগঞ্জ) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের বাসিন্দা আব্দুল জলিলের বাড়ী থেকে ১৯ ই এপ্রিল রোজ রবিবার রাতে অটো চুরি হয়ে যায়।
অটো চালক আব্দুল জলিল চার্জিং চেক করতে গিয়ে দেখে তার অটোরিকশা দরজা ভেঙ্গে চোর নিয়ে যাওয়ায় বিভিন্ন ভাবে খবরাখবর করতে থাকেন আব্দুল জলিল। একেক জন একেক রাস্তায় মোটরসাইকেল নিয়ে বের হলে চামটা হইতে কালীগঞ্জ রোডের প্রতিবন্ধী স্কুলের পাশে চলন্ত অবস্থায় অটোরিকশাটি দেখতে পেলে চোর চালককে আটক করে অটোরিকশাটি উদ্ধারে সক্ষম হয়। স্থানীয় জনগন চোরকে গণধোলাই দিয়ে কালীগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করে দেন।
পরে জানা যায় মদাতী ইউনিয়নের আকিজ কোম্পানি এলাকার বাসিন্দা আজাদ চোরের ছেলে মাহাবুল চোর অটো চুরির সিন্ডিকেটের সাথে জড়িত হয়ে দীর্ঘদিনধরে অটো চুরি করে আসছে।
কালীগঞ্জ থানার ডিউটি অফিসার জানান ঘটনাস্থলে আমাদের ফোর্স উপস্থিত হয়ে চোর মাহবুলকে থানায় নিয়ে আসেন। মামলার কাজ চলমান বলে জানিয়েছেন।