1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গামাটিতে ৭ মাদক কারবারি গ্রেফতার, ১৯ লিটার মদ উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

রাঙ্গামাটিতে ৭ মাদক কারবারি গ্রেফতার, ১৯ লিটার মদ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৯৮ জন খবরটি পড়েছেন

​মোঃ কামরুল ইসলাম রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙ্গামাটি জেলা পুলিশের বিশেষ অভিযানে ৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৯ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।​ বুধবার (২২ এপ্রিল) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।​

পুলিশ জানায়, কোতয়ালী থানা পুলিশের একটি আভিযানিক টিম রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার, ওয়াপদা কলোনী এবং হাসপাতাল এলাকাসহ বিভিন্ন পয়েন্টে ঝটিকা অভিযান চালায়। অভিযানে ১৯ লিটার চোলাইমদসহ হাতেনাতে গ্রেফতার করা হয় সবা মিত্র (৩২) নামের এক ব্যক্তিকে। তিনি পৌরসভার ৫নং ওয়ার্ডের আসামবস্তি এলাকার বাসিন্দা।​

এছাড়া অভিযানে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ জাহিদুল ইসলাম (২৬), মোঃ সাগর (২৫), মোঃ মিরাজ উদ্দিন সোহেল (২৬), আব্দুল ছাত্তার (৪৫), নুর নবী (২৮) এবং মোঃ মাজেদুল ইসলাম (২২)।

গ্রেফতারকৃতরা রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকা এবং গাইবান্ধা জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।​কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে জেলা পুলিশ। এরই অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ​শহরকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরণের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar