1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গামাটিতে সেবনরত অবস্থায় মাদকসেবী গ্রেফতার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

রাঙ্গামাটিতে সেবনরত অবস্থায় মাদকসেবী গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১০৭ জন খবরটি পড়েছেন

​মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙ্গামাটি শহরের ৪নং ওয়ার্ডের স্বর্ণটিলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. মামুনুর রশিদ (৩৮) নামের এক মাদকসেবীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের কঠোর নির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল শহরের ৪নং ওয়ার্ডস্থ স্বর্ণটিলা এলাকার ধন মিয়া পাহাড়ে অভিযান চালায়।​অভিযান চলাকালীন জনসাধারণের চলাচলের রাস্তা থেকে মাদক সেবনরত অবস্থায় মামুনুর রশিদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুনুর রশিদ(৩৮) ওই এলাকার মো. হারুন অর রশিদের ছেলে।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিধি মোতাবেক আজ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
​থানা সূত্রে জানানো হয়, মাদকের মরণব্যাধি থেকে সমাজ ও যুবসমাজকে রক্ষা করতে জেলা পুলিশের এমন বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।


শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar