1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গামাটিতে ডিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

রাঙ্গামাটিতে ডিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৭৬ জন খবরটি পড়েছেন

​মোঃ কামরুল ইসলাম , রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙ্গামাটি জেলা পুলিশের মাদক, জুয়া, চাঁদাবাজি ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
​শনিবার (২ মে) বিকেলে রাঙ্গামাটি সদর থানাধীন তবলছড়ি মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম কামরুল ইসলাম রানা (৩২)। সে কোতোয়ালি থানার ৫নং ওয়ার্ডের ঝগড়াবিল এলাকার মৃত মোঃ মফিজ উদ্দীনের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম মহোদয়ের বিশেষ নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস টিম তবলছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। বিকেল আনুমানিক ৫:৩০ মিনিটে তবলছড়ি মসজিদের সামনে থেকে রানাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযান চলাকালীন পুলিশ কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতন করেন। ভবিষ্যতে অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হয়।রাঙ্গামাটি জেলা পুলিশ জানায়, জেলায় মাদক ও কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। অপরাধ নির্মূলে এই বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
​বর্তমানে ধৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar