চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় র্যাব ও পুলিশের যৌথ ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। র্যাব জানিয়েছে, রোববার দিবাগত রাত ১টার দিকে ইয়াসিন গোষ্ঠীর সদস্যরা এই হামলা চালায়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহার করে পাল্টা গুলি চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টা গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। র্যাব জানিয়েছে, বর্তমানে যৌথ বাহিনীর সদস্যরা জঙ্গল সলিমপুর এলাকায় প্রবেশ করে অভিযান চালাচ্ছে।
স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকা বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতার কারণে আলোচিত। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত থাকবে।