1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চীনের সঙ্গে ২ চুক্তি, ১৩ সমঝোতা স্মারক: লি কিয়াংয়ের সঙ্গে বৈঠকে তারেক রহমান - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭ লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি

চীনের সঙ্গে ২ চুক্তি, ১৩ সমঝোতা স্মারক: লি কিয়াংয়ের সঙ্গে বৈঠকে তারেক রহমান

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৯২ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিংয়ের গ্রেট অব পিপলে পৌঁছালে তারেক রহমানকে স্বাগত জানান লি কিয়াং। এ সময় তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায়। দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং তোপধ্বনির মাধ্যমে তাকে সম্মান জানানো হয়। পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন।

বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে দুটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক সই হয়। তবে চুক্তি ও সমঝোতা স্মারকগুলোর বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

একই দিনে চীনের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ দূতাবাস আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের আলোচনায় অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রীয় কর্মসূচি শেষে সেদিনই ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা তার।

এর আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নিতে চীনের দালিয়ানে অবস্থান করেন তারেক রহমান এবং ২৪ জুন বুলেট ট্রেনে বেইজিং পৌঁছান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar