নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা অভিমুখে যাত্রা করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং। এ সময় তারা লালগালিচা অতিক্রম করে বিমানে ওঠেন।
চীন সফরে প্রধানমন্ত্রী দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেন। পরে বুলেট ট্রেনে বেইজিং গিয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এছাড়া ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং একটি বিনিয়োগ সম্মেলনে অংশ নেন।
এর আগে গত ২১ জুন আনোয়ার ইব্রাহীমের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী। সেখান থেকে গত সোমবার রাতে তিনি চীনের দালিয়ানে পৌঁছান।