1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মুয়াজ্জিনকে মোটরসাইকেল শোভাযাত্রায় রাজকীয় বিদায় - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

মুয়াজ্জিনকে মোটরসাইকেল শোভাযাত্রায় রাজকীয় বিদায়

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৪১ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

নেত্রকোনা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোনার মদন উপজেলার মহিউদ্দিন মার্কেট জামে মসজিদের দীর্ঘদিনের মুয়াজ্জিন সুলতু মিয়াকে ব্যতিক্রমী আয়োজনে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। টানা ১২ বছর দায়িত্ব পালন শেষে শুক্রবার অর্ধশতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রায় তাকে বাড়ি পৌঁছে দেন স্থানীয়রা। এ সময় তাকে এককালীন আর্থিক অনুদানও দেওয়া হয়।

বিদায়ের মুহূর্তে সড়কের দুই পাশে দাঁড়িয়ে এলাকাবাসী তাকে শুভেচ্ছা জানান। সংবর্ধনা অনুষ্ঠান শেষে মুসল্লি ও স্থানীয়রা প্রায় দুই কিলোমিটার পথ মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেন।

মদন পৌরসদরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুলতু মিয়া মুয়াজ্জিনের দায়িত্ব পালনের পাশাপাশি মদন পোস্ট অফিসেও কর্মরত ছিলেন। সময়মতো আজান, মুসল্লিদের সঙ্গে আন্তরিক আচরণ এবং সেবামূলক মনোভাবের কারণে তিনি স্থানীয়দের ভালোবাসা অর্জন করেন।

বিদায়ী অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি আল মুনসুরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মসজিদের ইমাম, সাবেক ইমাম, ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তিরা বক্তব্য দেন।

বিদায়ী বক্তব্যে সুলতু মিয়া সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেন। আবেগাপ্লুত হয়ে একপর্যায়ে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন। মসজিদ কমিটির সভাপতি বলেন, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানজনক বিদায় সমাজের জন্য একটি দৃষ্টান্ত হতে পারে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar