1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লেকে ভাসছিল তিন বস্তা, খুলতেই মিলল কোরআন শরিফ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

লেকে ভাসছিল তিন বস্তা, খুলতেই মিলল কোরআন শরিফ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১২৪ জন খবরটি পড়েছেন

চাঁদপুর সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চাঁদপুর শহরের মিশন রোড এলাকার একটি লেক থেকে তিন বস্তা কোরআন শরিফ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

বুধবার সকালে স্থানীয়রা লেকে কয়েকটি বস্তা ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলো উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বস্তাগুলো খুলে ভেতরে কোরআন শরিফ দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও বিস্ময় ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া কোরআন শরিফগুলো পুরোনো এবং কিছুটা নষ্ট অবস্থায় ছিল। কে বা কারা কী উদ্দেশ্যে সেগুলো লেকে ফেলেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের আশঙ্কায় ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লা সেলিম বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল উল্লেখ করে পুলিশকে গুরুত্বসহকারে তদন্তের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন। এদিকে স্থানীয় আলেম-ওলামা ও মুসল্লিরা ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। উদ্ধার করা কোরআন শরিফগুলো যথাযথ ধর্মীয় মর্যাদায় সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar