1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৪৮ জন খবরটি পড়েছেন

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো
সোমবার (২০ জুলাই), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে অন্যত্র স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহীবাসী। সোমবার দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। বক্তারা অবিলম্বে কার্যালয় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে সরিয়ে নেওয়া হলে এ অঞ্চলের প্রশাসনিক কার্যক্রম, অর্থনৈতিক উন্নয়ন ও জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। তাই রাজশাহীর স্বার্থ ও অধিকার রক্ষায় প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখতে হবে।

রাজশাহীর স্বার্থের সঙ্গে কোনো আপস করা হবে না এবং নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।

কর্মসূচিতে রাজশাহী মহানগর বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নিয়ে দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। বক্তারা নেসকোর সদর দপ্তর রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রস্তাবের নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের সিদ্ধান্ত আঞ্চলিক বৈষম্য সৃষ্টি করবে এবং রাজশাহীর উন্নয়ন ও জনগণের স্বার্থের পরিপন্থী।

রাজশাহীর ন্যায্য অধিকার নিশ্চিত করতে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে চলমান আন্দোলনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে পূর্ণ সমর্থনের কথা জানানো হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar