1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় অসহায় দুই পরিবারের পাশে শিক্ষক নুরুল আবছার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

লোহাগাড়ায় অসহায় দুই পরিবারের পাশে শিক্ষক নুরুল আবছার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৯৬ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
২০ জুলাই ২০২৬, রাত ৯টা ৪৬ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়ায় অসহায় ও বিধবা পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন পুটিবিলার পহরচান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল আবছার। নিজের সীমিত সামর্থ্যের পাশাপাশি বিভিন্ন দানশীল ব্যক্তির সহায়তা সংগ্রহ করে তিনি নিয়মিত অসচ্ছল পরিবারের পাশে দাঁড়াচ্ছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি একজন চিকিৎসকের পাঠানো আর্থিক সহায়তা তিনি দুটি অসহায় পরিবারের হাতে তুলে দেন।

সহায়তা পাওয়া একটি পরিবারের দুই শিশুর বাবা কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বর্তমানে তাদের মা চরম কষ্টের মধ্যেও সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা করছেন। অন্য পরিবারের বাবা কয়েক বছর আগে নিখোঁজ হওয়ার পর থেকে বিধবা মা একাই সন্তানদের লালন-পালন ও মাদ্রাসায় পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।

নুরুল আবছার বলেন, “আমার ব্যক্তিগত সামর্থ্য সীমিত। তবে পরিচিত শুভানুধ্যায়ীরা যখন মানবিক সহায়তা দিতে চান, তখন আমি এসব অসহায় পরিবারের কথা তাদের জানাই। আল্লাহর রহমতে অনেকেই সাড়া দেন। উপার্জনক্ষম পুরুষ সদস্য ছাড়া পরিবার দুটি যেভাবে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে, তা সত্যিই কষ্টের।”

তিনি আরও বলেন, “সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে এমন অসংখ্য অসহায় পরিবার কিছুটা স্বস্তি নিয়ে বেঁচে থাকার সুযোগ পাবে। বিধবা, এতিম ও গরিবের সাহায্যকারী ব্যক্তি আল্লাহর পথে মুজাহিদের সমতুল্য।”

স্থানীয় সচেতন মহলের মতে, নুরুল আবছারের এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত। তারা মনে করেন, অসহায় ও এতিম পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের আরও বেশি করে এগিয়ে আসা প্রয়োজন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar