বান্দরবান প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশের নিষিদ্ধ ঘােষিত রাজনৈতিক সংগঠন ‘আওয়ামী লীগ’ এর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বান্দরবানে বন্যাদূর্গতের মাঝে সকাল ১০ টায় ত্রাণ বিতরণ করা হয়েছে৷
আজ সোমবার (২০ জুলাই) আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের বান্দরবান জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মংটিং ওয়াই মারমা সদর উপজেলায় এই ত্রাণ বিতরণ করেছেন৷
এসময় মংটিং জানায়, আওয়ামী লীগ হচ্ছে জনবান্ধব সংগঠন। ১০ জুলাই প্রচুর বৃষ্টিপাতে বান্দরবানের ভয়াবহ বন্যার কথা শুনে আমাদের কে নির্দেশনা দিয়েছে বন্যায় কবলিত মানুষের পাশে দাড়াতে। আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় বান্দরবানের ৫০০ টির অধিক বন্যাকবলিত মানুষের মাঝে আমরা ত্রাণ বিতরণ করেছি। সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় শেখ হাসিনার সেচ্ছাসেবক টিম বিভিন্ন সেচ্ছাসেবী ব্যানারে কাজ করছে। এই কার্যক্রমে আবারও প্রমাণিত হলো আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের জনগণের সংকটে সবসময়ই জনবান্ধব। তাই এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দেশরত্ন শেখ হাসিনা কে আমাদের দরকার।