1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় পদ্ধ খাল পুনঃখনন: জলাবদ্ধতা নিরসনের আশা কৃষকদের - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

লোহাগাড়ায় পদ্ধ খাল পুনঃখনন: জলাবদ্ধতা নিরসনের আশা কৃষকদের

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৭৭ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মঙ্গলবার (২১ জুলাই) ২০২৬, দুপুর ২টা ৪৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত পদ্ধ খালের পুনঃখনন কাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ভরাট হয়ে অস্তিত্ব সংকটে থাকা খালটি পুনরুদ্ধার হওয়ায় এখন স্বাভাবিকভাবে পানি প্রবাহিত হচ্ছে। এতে খালসংলগ্ন এলাকার জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

খালটি আধুনগর ইউনিয়ন পরিষদ ভবনের পেছনে অবস্থিত পদ্ধ বিল থেকে শুরু হয়ে হাতিয়ার খালের সঙ্গে মিলিত হয়েছে। দীর্ঘদিন পলি জমে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে বিঘ্ন সৃষ্টি হতো। ফলে আশপাশের কৃষিজমি ও বসতবাড়িতে নিয়মিত জলাবদ্ধতার সমস্যা দেখা দিত।

সম্প্রতি খালটির পুনঃখনন সম্পন্ন হওয়ায় পানি চলাচল স্বাভাবিক হয়েছে। এতে বর্ষাকালে দ্রুত পানি নিষ্কাশনের সুযোগ সৃষ্টি হয়েছে এবং কৃষিজমিতে জলাবদ্ধতা অনেকাংশে কমবে বলে মনে করছেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা। একই সঙ্গে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার মাধ্যমে এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই উদ্যোগ।

দীর্ঘদিন পর খালটির অস্তিত্ব ফিরে পাওয়ায় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয়রা বলেন, “খালটি সচল রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। কেউ যেন খালে ময়লা-আবর্জনা বা বর্জ্য না ফেলেন এবং অবৈধভাবে দখল বা ভরাটের চেষ্টা না করেন, সে বিষয়ে প্রশাসন ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

পরিবেশবিদদের মতে, খাল-নদী পুনরুদ্ধার শুধু জলাবদ্ধতা নিরসনই নয়, কৃষি, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই খালের সৌন্দর্য ও কার্যকারিতা বজায় রাখতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar