1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মজুরি কমিশন বাস্তবায়নসহ তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মজুরি কমিশন বাস্তবায়নসহ তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫৫ জন খবরটি পড়েছেন

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো
মঙ্গলবার (২১ জুলাই), বিকেল ৩টা ৪২ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মজুরি কমিশন বাস্তবায়নসহ তিন দফা দাবিতে রাজশাহী চিনিকলের (রাচিনিক) শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। মঙ্গলবার সকালে চিনিকলের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।

রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মাসুদ রানা। সমাবেশে শ্রমিকদের তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবির মধ্যে রয়েছে, যোগ্য মৌসুমি শ্রমিক-কর্মচারীদের স্থায়ী পদে নিয়োগ, পদোন্নতির মাধ্যমে দক্ষ জনবল তৈরি এবং সরকার ঘোষিত ১৫ শতাংশ বিশেষ সুবিধার আদলে শ্রমিকদের জন্য মজুরি কমিশন বাস্তবায়ন করা।

শ্রমিক নেতারা বলেন, অধিকাংশ শ্রমিকের সারা বছর কাজ থাকে না। মৌসুমভিত্তিক স্বল্প মজুরিতে কাজ করলেও দীর্ঘদিনের অভিজ্ঞতায় তারা দক্ষ হয়ে ওঠেন, কিন্তু তাদের স্থায়ী নিয়োগ দেওয়া হয় না। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন সুবিধা পেলেও একই প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা তা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন তারা।

শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভাদু বলেন, “দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকদের স্থায়ী নিয়োগ নিশ্চিত করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে দ্রুত মজুরি কমিশন বাস্তবায়নের বিকল্প নেই।”

সমাবেশে আরও বক্তব্য দেন ইউনিয়নের সহসভাপতি কামাল হোসেন এবং সুপারভাইজার তোফাজ্জল হোসেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar