1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পদত্যাগের সিদ্ধান্ত নিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন - bdtelegraph24.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হবে মুসলিমরা: পিউ রিসার্চ ফরিদপুরে বসতঘরে আগুন দিয়ে বৃদ্ধ বাবাকে হত্যার অভিযোগ, ছেলে আটক নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, স্বামী নিহত; আশঙ্কাজনক স্ত্রী রায়পুরায় সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নদীতে সাঁতার কাটতে নেমে শিশুর মৃ/ত্যু, জাল ফেলে ম/র/দে/হ উদ্ধার শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ হজযাত্রীদের টিকা গ্রহণের আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের শিকাগোতে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’র নামফলক উন্মোচন

পদত্যাগের সিদ্ধান্ত নিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২৪২ জন খবরটি পড়েছেন

টেলিগ্রাফ ডেস্ক
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬), সকাল ১০টা ৫৮ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আগস্টের প্রথম সপ্তাহে তিনি সাংবিধানিক প্রক্রিয়ায় পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে বঙ্গভবন ও সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে।

বঙ্গভবন সূত্র জানায়, সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে স্বেচ্ছায় পদত্যাগের অনুরোধ জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তিনি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং আগামী মাসের প্রথম সপ্তাহে পদত্যাগপত্র জমা দেবেন। পদত্যাগের পর তিনি বিশ্রামে থাকবেন এবং চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন।

বঙ্গভবনের এক কর্মকর্তা বলেন, “রাষ্ট্রপতি পদত্যাগের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। তবে এখনও সুনির্দিষ্ট তারিখ ঠিক হয়নি। আগামী মাসের প্রথম সপ্তাহেই তিনি যথাযথ প্রক্রিয়ায় পদত্যাগপত্র জমা দেবেন। আমরা এখন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি।”

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা চলছে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। নতুন রাষ্ট্রপতির মেয়াদেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া

বাংলাদেশের সংবিধানের ৫০ (১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিয়ে পদত্যাগ করতে পারেন। পদত্যাগপত্র স্পিকারের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই রাষ্ট্রপতির পদ শূন্য হবে। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়।

ক্ষমতাসীন বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা চলছে। প্রশাসনিক অভিজ্ঞতা ও সরকারের শীর্ষ নেতৃত্বের আস্থাভাজন হওয়ায় বর্তমানে চুক্তিভিত্তিক দায়িত্বে থাকা একজন সচিবের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে দল ও সরকারের নীতিনির্ধারকেরা আরও আলোচনা করবেন বলে জানা গেছে।

২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি মো. সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন এবং ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর উদ্ভূত রাজনৈতিক সংকট নিরসন ও অন্তর্বর্তী সরকার গঠনে তিনি অভিভাবকের ভূমিকা পালন করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar