1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় কবরস্থান পরিষ্কারে নবজাগরণ যুব ঐক্য সংগঠনের ব্যতিক্রমী উদ্যোগ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

লোহাগাড়ায় কবরস্থান পরিষ্কারে নবজাগরণ যুব ঐক্য সংগঠনের ব্যতিক্রমী উদ্যোগ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১১৮ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শনিবার (২৫ জুলাই), দুপুর ২টা ৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে একটি প্রাচীন কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে নবজাগরণ যুব ঐক্য সংগঠন। সংগঠনের সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দীর্ঘদিনের জমে থাকা ঝোপঝাড় ও আগাছা অপসারণ করে কবরস্থানটিকে চলাচলের উপযোগী করে তোলেন। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকে তরুণদের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।

কবরস্থান পরিচ্ছন্নতা কর্মসূচিতে সংগঠনের সদস্যরা দলবদ্ধভাবে অংশ নেন। তাদের এ কাজের ফলে কবরস্থানটি পরিচ্ছন্ন পরিবেশ ফিরে পায় এবং জিয়ারতকারীদের আসা-যাওয়া সহজ হয়। স্থানীয়রা জানান, তরুণদের এমন স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করেন উত্তর কলাউজান ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য বশিরুল আলম শরীফ। তিনি বলেন, “সমাজের উন্নয়নে তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। কবরস্থান পরিচ্ছন্নতার মতো জনকল্যাণমূলক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং অন্যদেরও এমন কাজে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করে।”

সংগঠনের নেতৃবৃন্দ জানান, কবরস্থান পরিচ্ছন্নতা তাদের ধারাবাহিক সামাজিক কার্যক্রমের অংশ। আগামী দিনে বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্তদান, শিক্ষা সহায়তা, পরিবেশ সংরক্ষণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে তাদের।

ইউপি সদস্য বশিরুল আলম শরীফ আরও বলেন, “আমি ভবিষ্যতেও সংগঠনের জনহিতকর কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখব।”

সংগঠনের সদস্যরা জানান, তারা সংগঠনকে আরও গতিশীল করার পাশাপাশি গ্রামের অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও শিক্ষার প্রসারে সক্রিয় ভূমিকা রাখতে চান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar