1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চুনতীর সীরাত মাহফিলে রাজনৈতিক প্রভাবের অভিযোগ, সর্বজনীনতা নিয়ে স্থানীয়দের উদ্বেগ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

চুনতীর সীরাত মাহফিলে রাজনৈতিক প্রভাবের অভিযোগ, সর্বজনীনতা নিয়ে স্থানীয়দের উদ্বেগ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৯৯ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬), বিকেল ৪টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী চুনতীর ঐতিহাসিক সীরাত মাহফিলে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। আগামী ২৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই মাহফিলে নির্দিষ্ট রাজনৈতিক ঘরানার বক্তাদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় মুসল্লিদের একটি অংশ।

দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হয়ে আসা এই মাহফিল রাসুলপ্রেম ও ধর্মীয় শিক্ষার প্রসারে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের কাছে একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে পরিচিত। তবে এবারের বক্তাদের তালিকা প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। স্থানীয়দের অভিযোগ, অতীতে এই মাহফিল বিভিন্ন মত ও ধারার আলেম-ওলামাদের মিলনমেলায় পরিণত হলেও এবার সেই সর্বজনীন চরিত্র সংকুচিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সমালোচকদের ভাষ্য, চুনতীর সীরাত মাহফিল কোনো রাজনৈতিক দলের নিজস্ব সম্পদ নয়; এটি বৃহত্তর মুসলিম সমাজের একটি ঐতিহাসিক ধর্মীয় আয়োজন। কোনো দলীয় প্রভাব যেন মাহফিলের মূল উদ্দেশ্য ও ঐতিহ্যকে ছাপিয়ে না যায়, সেজন্য আয়োজকদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন মন্তব্যে আরও একটি বিষয় নিয়ে আলোচনা দেখা গেছে। অনেকের দাবি, জৈনপুর দরবারের পীর আব্বাসীকে বিগত বছরগুলোতে আমন্ত্রণ জানানো হলেও এবার তাঁর নাম বক্তা বা অতিথি তালিকায় নেই। এ নিয়ে তাঁর ভক্ত ও অনুরাগীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ প্রচারের এই মাহফিল যেন কোনো রাজনৈতিক বিভাজনের প্রতীক না হয়। দল-মত ও ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে উঠে মাহফিলকে সকল মুসলমানের অংশগ্রহণে একটি সর্বজনীন ও ঐক্যবদ্ধ আয়োজনে রূপ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে আয়োজক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar