1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় মসজিদে চুরি: ১৭টি এসএস ট্যাপ নিয়ে গেল দুর্বৃত্তরা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

লোহাগাড়ায় মসজিদে চুরি: ১৭টি এসএস ট্যাপ নিয়ে গেল দুর্বৃত্তরা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২০৪ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শনিবার (১ আগস্ট), সন্ধ্যা ৭টা ১১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের রশিদেরঘোনা স্কুল সংলগ্ন ফাজিল শাহ জামে মসজিদের ওজুখানায় চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ওজুখানা থেকে ১৭টি স্টেইনলেস স্টিল (এসএস) ট্যাপ খুলে নিয়ে গেছে। এতে ওজু করতে আসা মুসল্লিরা চরম ভোগান্তিতে পড়েছেন।

মসজিদ সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি ট্যাপের মূল্য প্রায় ৬০০ টাকা হিসেবে চুরি হওয়া ১৭টি ট্যাপের মোট মূল্য প্রায় ১০ হাজার ২০০ টাকা। এই চুরির ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক মুসল্লি বলেন, “আল্লাহর ঘরের সম্পদ চুরি করা অত্যন্ত জঘন্য কাজ। কয়েক হাজার টাকার লোভে কেউ যদি মসজিদের জিনিসপত্র চুরি করে, তাহলে সে শুধু মানুষের নয়, মহান আল্লাহর কাছেও জবাবদিহির মুখোমুখি হবে।”

আমরা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা রোধে মসজিদে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানাচ্ছি।

স্থানীয়রা জানান, মসজিদের মতো পবিত্র স্থানের সম্পদ চুরি সমাজের নৈতিক অবক্ষয়ের একটি প্রতিচ্ছবি। এলাকাবাসী দ্রুত তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে মসজিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar