1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু ২৬ আগস্ট - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

লোহাগাড়ায় ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু ২৬ আগস্ট

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৩৪ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ / লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে আগামী ২৬ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী (সা.) মাহফিল। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও সুন্নাহর প্রচারের লক্ষ্যে আয়োজিত ১৯ দিনব্যাপী এই ধর্মীয় সমাবেশ ১২ সেপ্টেম্বর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, বুধবার থেকে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরপর প্রতিদিন সীরাতুন্নবী (সা.)-এর ওপর বয়ান ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হবে। ১২ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাতে ফজরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৯ দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটবে।

চুনতির প্রখ্যাত আলেমেদ্বীন শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ.) ১৯৭২ সালে এই মাহফিলের সূচনা করেন। শুরুতে একদিনের আয়োজন থাকলেও সময়ের পরিক্রমায় তা ১৯ দিনব্যাপী বৃহৎ ধর্মীয় সমাবেশে রূপ নেয়। ১৯৮০ সাল থেকে ধারাবাহিকভাবে ১৯ দিনব্যাপী সীরাত মাহফিলের এই ঐতিহ্য চলে আসছে।

প্রস্তুতি ও ব্যবস্থাপনা

গত ৬ জুন চুনতি সীরাতুন্নবী (সা.) হলরুমে আয়োজিত প্রস্তুতি সভায় মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা, অতিথি আপ্যায়ন ও অবকাঠামোগত বিষয় নিয়ে আলোচনা করা হয়। শাহ মঞ্জিল, চুনতি থেকে আয়োজিত এই মাহফিল সফল করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দল কাজ করবে বলে আয়োজকরা জানান।

প্রতিবছর এই মাহফিলকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম-ওলামা, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা চুনতিতে সমবেত হন। ধর্মীয় আলোচনার পাশাপাশি এই আয়োজন লোহাগাড়ার সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলেও বিশেষ গুরুত্ব বহন করে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar