1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ১৮ লাখ টাকার মালামাল লুট - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

লোহাগাড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ১৮ লাখ টাকার মালামাল লুট

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৬৫ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ / লোহাগাড়া প্রতিনিধি
সোমবার (১৭ আগস্ট), রাত ৯টা ৪৭ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে একটি বসতবাড়িতে হানা দিয়ে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট করেছে একদল ডাকাত। সোমবার (১৭ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তজু মুন্সীর গ্যারেজ এলাকায় মৃত মাস্টার জসিম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্য ও মৃত মাস্টার জসিম উদ্দিনের চাচাতো ভাই মোজাম্মেল হক জানান, দুই তলা বাড়িটির নিচতলায় জমির উদ্দিন ও হেলাল উদ্দিনের পরিবার বসবাস করেন। ভোরের দিকে প্রায় ১৫ সদস্যের একটি ডাকাত দল কৌশলে জমির উদ্দিনের ঘরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে।

ডাকাতদের কয়েকজনের হাতে বন্দুক, ছুরি ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল। তারা নিচতলার দুটি ঘর থেকে দেড় লাখ টাকা নগদ, কয়েকটি স্মার্টফোন ও পাঁচ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়। সব মিলিয়ে লুট হওয়া মালামালের মূল্য প্রায় ১৮ লাখ টাকা।

বাড়ির দ্বিতীয় তলায় থাকা অপর দুই ভাইয়ের কক্ষে ডাকাতরা প্রবেশ করতে পারেনি। যাওয়ার আগে ডাকাতরা পুলিশকে খবর না দেওয়ার জন্য পরিবারের সদস্যদের হুমকি দিয়ে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর আতঙ্কগ্রস্ত পরিবার বিষয়টি স্থানীয়দের জানায়।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar