মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি
মঙ্গলবার (১৮ আগস্ট) ২০২৬, রাত ৮টা ১৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং পরিবহনের দায়ে শফিউদ্দিন সোহাগ (৩৭) ও এনামুল হক (২১) নামের দুজনকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলার শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শিমুলতলী এলাকায় অভিযানকালে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের সঙ্গে জড়িত থাকার দায়ে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।
আসামিদের অপরাধের মাত্রা বিবেচনায় শফিউদ্দিন সোহাগকে এক লাখ টাকা এবং এনামুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।