1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩৪ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বন্ধের মৌসুমে অবৈধ ভাবে প্রবেশ করে কলাগাছিয়া নদীতে মাছ ধরার অপরাধে ১টি নৌকাসহ ৪ জন্য জেলেকে আটক করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে কলাগাছিয়া নদীর লেবুবুনিয়ার খাল থেকে তাদের আটক করা হয়। এবং মঙ্গলবার (১৮ আগস্ট) সাতক্ষীরা আদালতে পাঠানো হয়।

আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা গ্রামের মোস্তফা গাজী (৬৪), মহফুজুর রহমান (৪০), আল-আমিন গাজী (৪০) ও ইয়ারুজ্জামান ঘরামী (৪৩)।

বন বিভাগের অফিস সূত্রে জানাযায়, বিশেষ টিম অভিযান চালিয়ে ১টি ডিঙি নৌকাসহ ৪ জন জেলেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৩০ কেজি চিংড়ি মাছ, ১৩৭ কেজি সাদা মাছ, ১টি খালপাটা জাল, ১টি বেন্দি জাল, ৫টি পানির ড্রাম, ১টি হুইল, ২টি বৈঠা, ৩টি দা ও ১টি কাটা ড্রাম জব্দ করা হয়।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বলেন, সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে অবৈধ ভাবে প্রবেশ করে মাছ ধরার দায়ে ১টি নৌকা, মাছ, জালসহ ৪ জেলেকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar