1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

যশোরে জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩৩ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
বুধবার (১৯ আগস্ট), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরে জমি দখলের চেষ্টা, হয়রানি ও মিথ্যা মামলা দিয়ে চাপ সৃষ্টির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। বুধবার দুপুরে যশোর শহরের ইসমাইল কলোনি এলাকায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেনসহ ওই এলাকার জমি-সংক্রান্ত বিরোধে ক্ষতিগ্রস্ত শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে এসব অবৈধ দখল ও হয়রানি বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল বিভিন্ন পরিবারের জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং মামলা-মোকদ্দমার মাধ্যমে তাদের হয়রানি করছে। এতে স্থানীয় বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন, “ভূমিহীন পরিবার হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমার মা খোদেজা বেগমের নামে ইসমাইল কলোনি এলাকায় ৫ শতক জমি বরাদ্দ পাই। দাগ নম্বর ১৩৭৬, মৌজা নম্বর ৭৭-এর ওই জমিতে আমরা দীর্ঘদিন ধরে বসবাস করছি। সম্প্রতি একটি মহল ওই জমির মালিকানা দাবি করে আমাদের উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে।”

ভুক্তভোগীদের অভিযোগ, শুধু আনোয়ার হোসেনের পরিবার নয়, বেজপাড়া, বকচর ও মুড়লীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি পরিবারের জমি নিয়ে একই ধরনের বিরোধ চলছে। প্রভাবশালী মহল ভয়ভীতি দেখানো, হামলা ও মামলার মাধ্যমে এসব পরিবারকে এলাকাছাড়া করার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও অভিযোগ করেন, ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ভুয়া কাগজপত্র তৈরি করে জমির মালিকানা নিয়ে জটিলতা সৃষ্টি করা হচ্ছে। তারা জমির প্রকৃত মালিকানা নির্ধারণে ভূমি অফিসের নথিপত্র যাচাই, সরেজমিন তদন্ত এবং আদালতের চলমান মামলাগুলো আইন অনুযায়ী নিষ্পত্তির দাবি জানান।

তবে সংবাদ সম্মেলনে যাদের বিরুদ্ধে এসব অভিযোগ করা হয়েছে, তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ভুক্তভোগীরা জমি দখলের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar