1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাত্র দেড় হাজার টাকার বিরোধে বন্ধুকে গলা কেটে হত্যা, গ্রেফতার ১ - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

মাত্র দেড় হাজার টাকার বিরোধে বন্ধুকে গলা কেটে হত্যা, গ্রেফতার ১

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৬৩ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার
বুধবার (১৯ আগস্ট), সন্ধ্যা ৬টা ১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

খুলনার কামরুল খানকে মাত্র দেড় হাজার টাকার বিরোধে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার দীর্ঘদিনের বন্ধু আল-আমিনের বিরুদ্ধে। গত ১৬ আগস্ট আশুলিয়ার একটি বাসা থেকে কামরুলের পচনধরা মরদেহ উদ্ধারের পর তদন্তে নেমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আল-আমিনকে গ্রেফতার করে।

পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম এন মোর্শেদ জানান, গত ১৬ আগস্ট আশুলিয়া থানার বাসাইদ এলাকায় একটি বাড়ির তালাবদ্ধ কক্ষ থেকে দুর্গন্ধ ছড়ালে বাড়ির মালিক পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের তালা ভেঙে কামরুলের মরদেহ উদ্ধার করে। পরে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

এ ঘটনায় নিহতের মামাতো ভাই মো. জামিল শেখ বাদী হয়ে ১৭ আগস্ট আশুলিয়া থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্তের দায়িত্ব পাওয়ার পর পিবিআই খুলনা জেলার সহযোগিতায় তেরখাদা এলাকা থেকে আল-আমিনকে গ্রেফতার করে।

পুলিশ সুপার এম এন মোর্শেদ বলেন, “গ্রেফতার আল-আমিনের কাছ থেকে নিহত কামরুলের মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি ঘটনাস্থলের বাথরুমের প্যান থেকে উদ্ধার করা হয়।”

তদন্তে জানা যায়, কামরুল ও আল-আমিন দীর্ঘ ১৫ বছর ধরে বন্ধু এবং তারা পেশায় রাজমিস্ত্রি। গত ৮ আগস্ট তারা খুলনা থেকে আশুলিয়ায় এসে একটি কক্ষ ভাড়া নিয়ে কাজ শুরু করেন। গত ১৪ আগস্ট রাতে টাকা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে কামরুলকে ছুরি দিয়ে আঘাত করেন আল-আমিন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হলে আল-আমিন কক্ষে তালা দিয়ে খুলনায় পালিয়ে যান।

পিবিআই জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া বাড়ির মালিক ভাড়াটিয়ার কোনো পরিচয়পত্র সংরক্ষণ না করায় তদন্তে শুরুতে বেগ পেতে হয়েছিল বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar