1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ার চুনতিতে ১৯ দিনব্যাপী সীরাত মাহফিল: ১০ কোটি টাকার বাজেট ঘোষণা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

লোহাগাড়ার চুনতিতে ১৯ দিনব্যাপী সীরাত মাহফিল: ১০ কোটি টাকার বাজেট ঘোষণা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৯৮ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শুক্রবার (২১ আগস্ট), সন্ধ্যা ৬টা ৪২ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক সীরাতুন্নবী (সা.) মাহফিলের সার্বিক প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন আয়োজক কমিটি। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে চুনতি সীরাত কার্যালয়ে আয়োজিত সভায় এবারের মাহফিল আয়োজনে প্রায় ১০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়।

সভায় মাহফিলের অবকাঠামোগত উন্নয়ন, সড়ক নির্মাণ, শৃঙ্খলা রক্ষা, আগত মুসল্লিদের সেবাব্যবস্থা ও প্রচার-প্রচারণা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মোতাওয়াল্লী কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় কমিটির সাধারণ সম্পাদক ইবনে দিনার নাজাত, নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব ইসমাইল মানিক ও মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোছাইনসহ অন্যরা বক্তব্য দেন।

মোতাওয়াল্লী কমিটির সাধারণ সম্পাদক ইবনে দিনার নাজাত বলেন, “মাহফিলের আয়োজন, প্রস্তুতি, সম্ভাব্য ব্যয়, সড়ক নির্মাণ ও আগত মুসল্লিদের সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিষয়ে আমরা সাংবাদিকদের অবহিত করেছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে মাহফিল সম্পন্ন করতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।”

আয়োজকরা জানান, চুনতির এ মাহফিল কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি দেশ-বিদেশের অসংখ্য মানুষের মিলনমেলায় পরিণত হয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই এই দীর্ঘ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ এতে অংশ নেন।

মাহফিলের ব্যবস্থাপনা ও গণমাধ্যমের ভূমিকা

সভায় বক্তারা বলেন, মাহফিলকে ঘিরে কোনো ধরনের বিভ্রান্তি বা অপপ্রচার রোধে গণমাধ্যমে সঠিক তথ্য প্রচারের ওপর গুরুত্ব দেওয়া হবে। আয়োজক কমিটির প্রত্যাশা, সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় এবারের ১৯ দিনব্যাপী আয়োজন সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar