1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল, ঔষধ ও কসমেটিক্স সামগ্রীসহ আটক-১ - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

শ্যামনগরে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল, ঔষধ ও কসমেটিক্স সামগ্রীসহ আটক-১

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৩৮ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল সদৃশ কোরেক্স সিরাপ, নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ঔষধ ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‍্যাব) এর সদস্যরা।

এসময় গাজী মোঃ নুরুজ্জামান (৩১) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার ভোর রাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পারশেখালী সীমান্ত এলাকায় নদীপথে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত গাজী মোঃ নুরুজ্জামান (৩১) উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পারশেখালী গ্রামের আজিবর গাজীর ছেলে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল সদৃশ্য ৬০০ বোতল কোরেক্স সিরাপ, বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ঔষধ ও কসমেটিক্স সামগ্রী।

র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, প্রতিবেশী দেশ ভারত থেকে একদল চোরাকারবারি অবৈধভাবে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পারশেখালী সীমান্ত দিয়ে নদীপথে মাদকের একটি বড় চালান নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।

এসময় সেখান থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ মাদক, নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ঔষধ ও কসমেটিক্স সামগ্রীসহ মাদক কারবারি নুরুজ্জামানকে হাতেনাতে আটক করা হয়। তিনি আরো জানান, জব্দকৃত মালামালসহ আটক মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত কার্যক্রমের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar