1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু মঙ্গলবার - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

লোহাগাড়ায় ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু মঙ্গলবার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৮২ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
রবিবার (২৩ আগস্ট) ২০২৬, বেলা ১১টা ১১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে আগামী মঙ্গলবার (২৫ আগস্ট) শুরু হচ্ছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী (সা.) মাহফিল। ঐতিহাসিক এই মাহফিলের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১২ সেপ্টেম্বর শনিবার। মাহফিলকে ঘিরে বিশাল প্যান্ডেল ও মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।

চুনতির সীরাত ময়দান ও শাহ মঞ্জিল এলাকায় আয়োজিত এই মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লি ও আশেকানে রাসুল (সা.) অংশ নেবেন। তাদের সেবায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে আয়োজক কমিটি। মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা, মুসল্লিদের যাতায়াত ও শৃঙ্খলা রক্ষায় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

আয়োজকদের ভাষ্যমতে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও সুন্নাহ সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করা এবং সমাজে নৈতিক মূল্যবোধ জাগ্রত করাই এই মাহফিলের মূল উদ্দেশ্য। প্রতি বছর দেশ-বিদেশের বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ এতে অংশ নেন। এবারও বিপুল সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা।

ঐতিহ্যবাহী এই মাহফিলের প্রবর্তক হযরত শাহ মাওলানা মরহুম হাফেজ আহমদ (রাহ.)। তাঁর উদ্যোগে শুরু হওয়া এই মাহফিল দীর্ঘদিন ধরে ধর্মপ্রাণ মানুষের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আছে।

৫৬তম এই মাহফিলে দেশ-বিদেশের খ্যাতনামা মুফাসসিরে কুরআন, বরেণ্য উলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদরা বক্তব্য রাখবেন। প্রথম দিবসে মোতাওয়াল্লী কমিটির সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখবেন আওলাদে রাসুল (সা.) আলহাজ্ব মাওলানা সাইয়্যিদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী।

আয়োজকরা জানান, আগত মুসল্লিদের নিরাপত্তা, আবাসন, পানি, চিকিৎসা ও যানবাহন নিয়ন্ত্রণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে মাহফিল সম্পন্ন করতে তারা সবার সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar