1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চট্টগ্রাম-১৫ আসনের এমপির পিএসসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-১৫ আসনের এমপির পিএসসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৮৪ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
সোমবার (২৪ আগস্ট) ২০২৬, বিকেল ৩টা ২৩ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আরমান উদ্দিন ও তার ভাইসহ ছয়জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। রোববার (২৩ আগস্ট) লোহাগাড়ার পশ্চিম কলাউজান এলাকার বাসিন্দা আমির হোসেন চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অন্য আসামিরা হলেন আরিফ উদ্দিন, শওকত আলী, আদিল, আনোয়ার ও জয়নাল আবেদীন। এছাড়া অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, বাদীর লোহাগাড়ার আজিজ কমপ্লেক্সের চারতলা ভবন ও নিচতলার দোকান দখলে নেওয়ার হুমকি দিয়ে আসামিরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। গত ৩ এপ্রিল রাতে চাঁদা না দেওয়ায় দোকানের তালা ভেঙে ১১ লাখ ৫৮ হাজার ৬৫৯ টাকা মূল্যের আলমারি, মালামাল এবং নগদ ১ লাখ ২০ হাজার টাকা লুট করার অভিযোগ করা হয়।

গত ২০ আগস্ট বৈঠকের সময়ও আসামিরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং দোকান ও ঘর ছাড়ার হুমকি দেন। একপর্যায়ে আসামিরা বাদীকে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আদনান কবির জিলান বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।

আরমান উদ্দিনের বিরুদ্ধে এর আগেও ব্যবসায়ী অপহরণ, চাঁদা দাবি ও বালু উত্তোলন নিয়ে প্রশাসনকে ম্যানেজ করার অভিযোগ রয়েছে। গত ১৮ আগস্ট তার একটি কথোপকথন ফাঁস হওয়ার পর বিষয়টি আলোচনায় আসে। তবে বর্তমানে দেশের বাইরে থাকায় এসব অভিযোগের বিষয়ে আরমান উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar