1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন ও মানচিহ্ন জালিয়াতি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন ও মানচিহ্ন জালিয়াতি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫১ জন খবরটি পড়েছেন

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো
সোমবার (২৪ আগস্ট), বিকেল ৪টা ৪২ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজশাহীর বিসিক শিল্পনগরী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন এবং মানসনদ নবায়ন ছাড়াই পণ্যের গায়ে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের দায়ে দুটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন।

অভিযানে বিএসটিআইয়ের গুণগত মানসনদ নবায়ন না করে পণ্যের লেবেলে মানচিহ্ন ব্যবহার করায় ‘রোজ পিওর ড্রিংকিং ওয়াটার’ নামের প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রির দায়ে ‘শোয়াইব সিফাত বেকারি’কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। জরিমানা করার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। নিয়ম না মানলে ভবিষ্যতে কঠোর শাস্তি প্রদানসহ প্রতিষ্ঠান সিলগালা করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar