মাহাবুল ইসলাম, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
মঙ্গলবার (২৫ আগস্ট), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ময়মনসিংহের ফুলপুরে মোটরসাইকেলের ধাক্কায় দুই শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে ফুলপুর-সাহাপুর সড়কের সাহাপুর বাজারে মেসার্স সেলিম স মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন সাহাপুর বাজার এলাকার মিনারা খাতুন (৩৫) এবং তার দুই নাতি মুসাহিদ (৬) ও তুহিন (৭)। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। চিকিৎসকদের বরাত দিয়ে জানা যায়, আহতদের মধ্যে মিনারা খাতুনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, মিনারা খাতুন তার দুই নাতিকে স্কুল থেকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ফুলপুরগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাদের ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে আহতদের উদ্ধার করেন।
এ ঘটনায় মোটরসাইকেল চালক এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ঘটনার পরপরই চালক দ্রুত স্থান ত্যাগ করেন।