স্টাফ রিপোর্টার
বুধবার (২৬ আগস্ট), দুপুর ১২টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—সঞ্জীবন সরকার জীবন (৫৪), নিতু (৩৩), মাহমুদা আক্তার (৩১), মো. রুবেল (৩০), মহসিন (৩৪), নুরী, উম্মে হাবিবা রহমান, লাল মিয়া, এইচ এম আব্দুল মান্নান, কালু, নুর নাহার, মো. সুমন, রাজিব ওরফে রাজু, মো. শিশির হোসেন (২০), শফিকুল (২৭), মো. জিসান হোসেন, মো. রনি ব্যাপারী (২৯), ইফাত খায়রুল ইসলাম (২৯), মো. সোলায়মান হাসান (২৮), এনামুল হক (৩৩), মো. রিফাত (২২), মো. রাফি (২৭), মো. আলমগীর, মো. মোস্তফা (৩১) ও মো. রুবেল (৩০)।
পুলিশ জানায়, এলাকায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।