1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালিয়াকৈরে বর্ণাঢ্য জশনে জুলুসের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী পালিত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

কালিয়াকৈরে বর্ণাঢ্য জশনে জুলুসের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী পালিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪৯ জন খবরটি পড়েছেন

শাকিল হাসান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
বুধবার (২৬ আগস্ট), সন্ধ্যা ৭টা ৪৯ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরের কালিয়াকৈরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গাউসুল আজম বরিয়াবরী পাক দরবার শরীফের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় বিভিন্ন বয়সী হাজার হাজার ধর্মপ্রাণ ভক্ত ও অনুরাগী অংশগ্রহণ করেন।

বুধবার সকালে বরিয়াবরী পাক দরবার শরীফ থেকে জশনে জুলুসটি বের হয়। অংশগ্রহণকারীরা হাতে ব্যানার, ফেস্টুন ও দরবার শরীফের পতাকা নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। শোভাযাত্রা শেষে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে তা শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল হযরাতুল আল্লামা শাহ্সুফী সৈয়দ মনোয়ার হুসাইন রেজভী এবং আওলাদে রাসুল হযরত শাহ্ সুফি সৈয়দ ফারহান হোসাইন রেজভী। এ সময় দরবার শরীফের ভক্ত ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

জুলুস শেষে দরবার শরীফের প্রাঙ্গণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিকতা, সাম্য ও ইনসাফের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। গাউসুল আজম বরিয়াবরী পাক দরবার শরীফের আয়োজনে এই অনুষ্ঠানটি ধর্মপ্রাণ মানুষের ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar