মো: আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি
বুধবার (২৬ আগস্ট), রাত ৮টা ৩৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পাবনা জেলায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টায় শহরের দ্বীপচর এলাকার খাজা নগর দরবার শরীফ থেকে জশনে জুলুস শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে খাজা নগর দরবার শরীফে আলোচনা সভা ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) বিশ্ব মানবতার শান্তির দূত ছিলেন। তিনি আল্লাহ পাক প্রেরিত মুসলিম জাহানের সর্বশেষ রাসূল।
বক্তারা আরও বলেন, বিশ্বনবীর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে দেশবাসীকে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করার আহ্বান জানান।