1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না: রাঙামাটিতে সারজিস আলম - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না: রাঙামাটিতে সারজিস আলম

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৬৬ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ২০২৬, সকাল ১১টা ০৯ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনার এ দেশের মাটিতে কোনোদিন সমাধি হবে না এবং তাঁর ফিরে আসার কোনো সুযোগ নেই। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদে জনগণের প্রত্যক্ষ ভোটে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জেলা পরিষদকে কোনো রাজনৈতিক দলের স্থানীয় কমিটিতে পরিণত করলে সেখানে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি পার্বত্য অঞ্চলের তিন জেলায় ৫০০ শয্যার পূর্ণাঙ্গ ও বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

পার্বত্য অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন সময়ে এ অঞ্চলের উন্নয়নে বড় অঙ্কের বরাদ্দ দেওয়া হলেও প্রত্যন্ত এলাকার যোগাযোগ, চিকিৎসা ও শিক্ষাব্যবস্থায় এখনো নানা সংকট রয়েছে। উন্নয়নের জন্য বরাদ্দ করা অর্থ কোথায় ও কীভাবে ব্যয় হচ্ছে, তা জনগণের কাছে স্বচ্ছ করতে হবে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, মানুষের আত্মত্যাগের বিনিময়ে রাজনৈতিক অধিকার ও স্বাধীনভাবে কথা বলার সুযোগ তৈরি হয়েছে। সেই জায়গা থেকেই এনসিপি পরিবর্তনের রাজনীতি নিয়ে সামনে এসেছে।

সভায় এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, এনসিপি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দীন, জাতীয় যুব শক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar