নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার (২৭ আগস্ট, ২০২৬) রাত ৯টা ১৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা জাতীয় সংসদে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি সরকারের বিদ্যুৎ ও গ্যাস ব্যবস্থাপনা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তোলেন।
গ্যাস ও বিদ্যুতের লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা বলেন, “গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে, দুষ্টু লোকেরা বলে, অবশ্য ভালো লোক না, টুকু আসে টুকু যায়—এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে সমস্যা হচ্ছে, আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি হয় ব্যঙ্গ করেন আর না হলে তিনি বাগচাতুর্য দিয়ে পুরো বিষয়টিকে ঢেকে দিতে চান।”
সরকারের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি নিয়ে তিনি আরও বলেন, “যখন তেলের দাম বাড়ছে, যখন বিদ্যুতে হাহাকার এবং যখন গ্যাস পাওয়া যায় না—তখন এক কোটি নতুন কর্মসংস্থান তৈরি করবে বলে যেই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনে, সেই সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে ৬২ হাজার লোক তাদের চাকরি হারিয়েছে।”