1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আড়াই বছর ধরে কক্সবাজারে নিউজিল্যান্ডের পরিবার, নেই ভিসার মেয়াদ ও বৈধ পাসপোর্ট - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

আড়াই বছর ধরে কক্সবাজারে নিউজিল্যান্ডের পরিবার, নেই ভিসার মেয়াদ ও বৈধ পাসপোর্ট

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩৬ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার (২৭ আগস্ট), রাত ৯টা ৩৭ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে সাগরে হাউসবোট ডুবে নিউজিল্যান্ডের এক কিশোরের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্রায় আড়াই বছর ধরে কক্সবাজারে অবস্থান করা ওই পরিবারের কোনো সদস্যেরই বর্তমানে বৈধ ভিসা নেই। এমনকি পরিবারের সদস্যদের পাসপোর্টের মেয়াদও গত ১৬ জানুয়ারি শেষ হয়ে গেছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে সাগর থেকে আলবার্ট (১৬) নামের ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার নৌকাডুবির ঘটনায় আলবার্ট নিখোঁজ ছিল।

নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড (৭৪), তার স্ত্রী বেলা (৩৬) ও দুই ছেলেকে নিয়ে ২০২৪ সালে টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। কক্সবাজারের এসএম পাড়া উপকূলে প্রায় এক কোটি টাকা ব্যয়ে ‘আইল্যান্ড গার্ল’ নামে একটি আধুনিক হাউসবোট তৈরি করে তারা সেখানে বসবাস শুরু করেন। মাঝেমধ্যে সমুদ্রযাত্রায় বের হলেও তারা কক্সবাজার উপকূলে ফিরে আসতেন।

উদ্ধার হওয়া কিশোর রালফ জানায়, ভিসার মেয়াদ বাড়ানোর উদ্দেশ্যে তারা হাউসবোট নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় নৌকাটি ভেঙে দুই টুকরো হয়ে যায়। সে জানায়, আলবার্ট সাঁতার জানত না এবং দুর্ঘটনার সময় তার লাইফ জ্যাকেটের ক্লিপ ঠিকভাবে আটকানো ছিল না।

ঘটনার পর স্থানীয় জেলেরা জন এডওয়ার্ড, তার স্ত্রী ও ছোট ছেলে রালফকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেন। প্রায় ৩২ ঘণ্টা তল্লাশির পর বুধবার বিকেলে আলবার্টের মরদেহ উদ্ধার করা হয়।

প্রশাসনের তত্ত্বাবধানে জীবিতরা

কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, জীবিত উদ্ধার হওয়া তিন নিউজিল্যান্ডের নাগরিককে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে রাখা হয়েছে।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, নিউজিল্যান্ডের ওই পরিবারের কোনো সদস্যেরই বর্তমানে বৈধ ভিসা নেই। তাদের পাসপোর্টের মেয়াদও ১৬ জানুয়ারি শেষ হয়েছে। এমনকি ১৩ বছর বয়সী ছোট ছেলে রালফের ভিসা-সংক্রান্ত কোনো নথিপত্রও পাওয়া যায়নি।

বোটডুবির খবর পেয়ে ঢাকায় অবস্থিত নিউজিল্যান্ডের দূতাবাসের প্রতিনিধিরা বুধবার বিকেলে কক্সবাজারে পৌঁছান। আইনি প্রক্রিয়া শেষে জীবিতদের দূতাবাসের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে চলতি বছরের ৮ এপ্রিল মহেশখালীর সোনাদিয়া চরে জলদস্যুদের হামলার শিকার হয়েছিল পরিবারটি। সে সময় কোস্টগার্ড তাদের উদ্ধার করে সমুদ্রযাত্রা থেকে বিরত থাকার পরামর্শ দেয়। তখন পাসপোর্ট যাচাই করে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার বিষয়টি জানা গেলেও তারা পুনরায় সাগরে পাড়ি জমায়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar