1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেত্রকোণার দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আসাদ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আসাদ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৩৪ জন খবরটি পড়েছেন

জেলা প্রতিনিধি
রবিবার (৩০ আগস্ট ২০২৬), রাত ১টা ১৭ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আসাদ। স্থানীয় রাজনৈতিক মহলে তাকে ঘিরে ভোটারদের আগ্রহ বাড়ছে এবং সাধারণ মানুষের একটি অংশ তাকে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে দেখতে চাইছেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দুর্গাপুরে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে আনোয়ার হোসেন আসাদ তার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন বলে স্থানীয়রা জানান।

আনোয়ার হোসেন আসাদ এর আগে ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। সে সময় তিনি তৎকালীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে পরাজিত করেন। সমর্থকরা জানান, জনগণের প্রতি তার দায়বদ্ধতা ও বিগত দিনে রাজপথে সক্রিয় ভূমিকা তাকে অন্যদের চেয়ে এগিয়ে রেখেছে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন আসাদ। বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিতে গিয়ে তিনি একাধিকবার কারাবরণ ও হয়রানির শিকার হয়েছেন বলে তার সমর্থকরা জানান। বর্তমানে তিনি দুর্গাপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

স্থানীয় নাগরিকরা বলেন, তারা এমন একজন জনপ্রতিনিধি চান যিনি দল-মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন। তাদের মতে, আনোয়ার হোসেন আসাদ মানুষের বিপদে পাশে দাঁড়ান এবং এলাকার উন্নয়নে আন্তরিক ভূমিকা রাখতে সক্ষম।

উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে আনোয়ার হোসেন আসাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে জনগণের একাংশ তাকে প্রার্থী হিসেবে দেখতে আগ্রহী এবং তারা মনে করেন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের কারণে তিনি ভোটের লড়াইয়ে শক্তিশালী অবস্থানে থাকবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar