1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ক্ষমতায় ফেরার জন্য নয়, মানুষের পাশে দাঁড়াতে দেশে ফিরতে চান শেখ হাসিনা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

ক্ষমতায় ফেরার জন্য নয়, মানুষের পাশে দাঁড়াতে দেশে ফিরতে চান শেখ হাসিনা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৯ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬), বিকেল ৪টা ৩১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ক্ষমতায় ফেরার জন্য নয়, বরং দেশের মানুষের পাশে দাঁড়াতেই বাংলাদেশে ফিরতে চান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, নিজের দেশ ও মানুষের কাছে ফেরা ছাড়া সারা জীবন বিদেশে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়।

সাক্ষাৎকারে শেখ হাসিনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন ও তাদের বাড়িতে হামলা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে ৬০০টির বেশি মামলা হয়েছে এবং বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রতিশোধের জন্য ব্যবহার করা হচ্ছে। নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন জানিয়ে তিনি বলেন, দেশে ফেরার সিদ্ধান্ত ক্ষমতার সঙ্গে সম্পর্কিত নয়, বরং মানুষের পাশে থাকার বিষয়।

আমি আমার নিজের দেশে ফিরে যাচ্ছি, আমি বুঝতে পারছি না কেন এতে আপত্তি করা হচ্ছে। আমি নিজের ইচ্ছায় দেশে ফিরে যেতে চাই। আমাকে আমার দেশে, আমার আপনজনদের কাছে ফিরতেই হবে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের সময়ে জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছিল। বর্তমানে প্রবৃদ্ধি কমে ২.২২ শতাংশে নেমেছে এবং শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়েছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

চিন থেকে যুদ্ধবিমান ক্রয় নিয়ে প্রশ্ন

দেশের অর্থনৈতিক সংকটের মধ্যে চিনের কাছ থেকে ২.৩ বিলিয়ন ডলারে জে-১০সিই (J-10CE) যুদ্ধবিমান কেনার পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলেন শেখ হাসিনা। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং সার ঘাটতির মতো পরিস্থিতিতে বিপুল অর্থ ব্যয়ে যুদ্ধবিমান কেনার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, একটি স্থিতিশীল, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশ শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতের নিরাপত্তা এবং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ। এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি বলেন, দলটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং কোনো ভুল থাকলে জনগণ নির্বাচনের মাধ্যমে তার বিচার করবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar