কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর), রাত ৮টা ৪৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু এবং পরিষদের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন নানিয়ারচর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বে নেতাকর্মীরা নবনিযুক্ত জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, ফারুক আহমেদ সাব্বির, শাশ্বত চাকমা ও সায়রা চন্দ্রা উপস্থিত ছিলেন। নানিয়ারচর উপজেলা বিএনপির নেতাকর্মীরা জেলা পরিষদের নতুন নেতৃত্বের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে নানিয়ারচর উপজেলা বিএনপির নেতাকর্মীরা নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন যে, রাঙামাটি জেলার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণে জেলা পরিষদের নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।