1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হরমুজ প্রণালিতে ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত পরিস্থিতি - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

হরমুজ প্রণালিতে ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত পরিস্থিতি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
রবিবার (৬ সেপ্টেম্বর), দুপুর ২টা ৭ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

হরমুজ প্রণালির কাছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মার্কিন নৌবাহিনীর জাহাজ লক্ষ্য করে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী (আইআরজিসি) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লে এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি তেলবাহী জাহাজে হামলা চালায়। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, তাদের দুটি জাহাজ লক্ষ্য করে আইআরজিসি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর প্রতিক্রিয়ায় মার্কিন বাহিনী ইরানের তিনটি তেলবাহী জাহাজে পাল্টা হামলা চালায়, যার একটি খার্গ দ্বীপের উপকূলে আক্রান্ত হয়।

সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপার বলেন, “আইআরজিসি-র উদ্দেশে আমাদের বার্তা খুব স্পষ্ট। তোমরা যদি আমাদের দুটো জাহাজে গুলি করো, আমরা আরও বড় হামলা করব, তোমাদের তিনটে নিয়ে উড়িয়ে দেব।”

যুক্তরাষ্ট্রের এই হুঁশিয়ারির পর ইরান পাল্টা দাবি করে যে, তারা তিনটি মার্কিন ট্যাঙ্কারসহ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত আরও তিনটি জাহাজে হামলা চালিয়েছে। আইআরজিসি-র নৌবাহিনী অন্যান্য দেশের জাহাজগুলোকে সতর্ক করে দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রের প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে অনুমোদিত জলপথ দিয়ে চলাচল করতে। তবে এই পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই দুই দেশের ভূ-রাজনৈতিক বিবাদের কেন্দ্রে রয়েছে। গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে এই অঞ্চলে সংঘাত তীব্র আকার ধারণ করে। ইরান এর প্রতিশোধ হিসেবে বিভিন্ন স্থানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ইরানকে সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল করে পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করা। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে নেতৃত্ব পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন। আন্তর্জাতিক পর্যায়ে এই সংঘাত নিরসনে মধ্যস্থতার চেষ্টা চললেও হরমুজ অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar