1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ে অভ্যন্তরীণ বিরোধের ইঙ্গিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ে অভ্যন্তরীণ বিরোধের ইঙ্গিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
রবিবার (৬ সেপ্টেম্বর) ২০২৬, সন্ধ্যা ৭:৪২ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কে বরফ গলানোর কূটনৈতিক উদ্যোগ ভেস্তে যাওয়ার পেছনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) ভেতরে গড়ে ওঠা একটি শক্তিশালী লবির হাত রয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। প্রভাবশালী ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পেশাদার পররাষ্ট্র সেবা (আইএফএস) ক্যাডারের বাইরে গিয়ে দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একাংশ ক্ষুব্ধ।

প্রতিবেদনে বলা হয়, ঢাকা ও দিল্লির মধ্যকার দূরত্ব কমাতে দিনেশ ত্রিবেদী উদ্যোগ নেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের বিষয়ে সম্মত করান। তবে সফরের সম্ভাব্য তারিখ প্রকাশ্যে আসার পরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তা ভেস্তে দিতে সক্রিয় ভূমিকা পালন করে।

কূটনৈতিক প্রটোকল লঙ্ঘন করে দিল্লির ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব’ (এফসিসি)-এ শেখ হাসিনাকে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলন করার সুযোগ দেওয়া হয়, যেখানে তিনি বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেন। অথচ এক বছর আগে একই মন্ত্রণালয় দিল্লি প্রেস ক্লাবে শেখ হাসিনার নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করেছিল।

সম্পর্কের এই টানাপোড়েনের জেরে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা এখন ক্ষীণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রতিবেদনে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির বেশ কিছু ইস্যুও উঠে এসেছে। এর মধ্যে রয়েছে দিল্লি পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা এবং দিল্লির ঐতিহ্যবাহী ‘জিখানা ক্লাব’ খালি করার নোটিশ ঘিরে ক্ষমতাসীন বিজেপির আমলা ও সংসদ সদস্যদের মধ্যে বিভক্তি। এছাড়া টাটা ট্রাস্টের ক্ষমতার টানা পোড়েন ও পার্সি ঐতিহ্য রক্ষার বিষয়টিও আলোচনায় উঠে এসেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar