মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি
রবিবার (৬ সেপ্টেম্বর), রাত ৮টা ১৮ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দলের সাংগঠনিক ভিত্তি মজবুত ও তৃণমূল পর্যায়ে কার্যক্রম সক্রিয় করার লক্ষ্যে পৌর শহরের বিএনপি কার্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাফিজা আক্তার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতাজ বেগম, শাহনাজ আক্তার, নাজমা বেগম, চায়না আক্তার, নুরজাহান ও শরিফা আক্তার। কলমাকান্দা উপজেলা থেকে আসা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি কলি আক্তার ও মহিলা দলের আহ্বায়ক রেখা আক্তার।
অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গণি ও পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি উপস্থিত ছিলেন। বক্তারা দলীয় কার্যক্রম গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়তে হলে নারীদের এগিয়ে আসতে হবে। জাতীয়তাবাদী মহিলা দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।