1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাংলাদেশ ব্যাংক জনগণের কাছে চাঁদের মতো হয়ে যাচ্ছে: মনিরুল হক - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

বাংলাদেশ ব্যাংক জনগণের কাছে চাঁদের মতো হয়ে যাচ্ছে: মনিরুল হক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৯ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি
রবিবার (৬ সেপ্টেম্বর), ২০২৬ | রাত ৯:০১

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশ ব্যাংক জনগণের কাছে চাঁদের মতো হয়ে গেছে, যা দেখা ও শোনা যায় কিন্তু কাছে যাওয়া যায় না। আজ রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন উত্থাপনকালে তিনি এ মন্তব্য করেন।

মনিরুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমে স্বচ্ছতা ও জনগণের সুযোগ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। এছাড়া আন্তর্জাতিক সার্টিফিকেশন ফান্ডিং, মেন্টরশিপ ও গাইডেন্স এবং আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়েতে সরকারের ভূমিকা কী হবে, তা অর্থমন্ত্রীর কাছে জানতে চান তিনি।

জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাধারণত বিশ্বের কোথাও কোনো সাধারণ মানুষের কেন্দ্রীয় ব্যাংকে যাওয়ার প্রয়োজন পড়ে না। বাংলাদেশ ব্যাংক যেসব প্রকল্প গ্রহণ করে, তা অন্যান্য ব্যাংক ও প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়িত হয়। তিনি আরও বলেন, যখন কোনো নাগরিকের বাংলাদেশ ব্যাংকে যাওয়ার প্রয়োজন পড়ে, তখন বুঝতে হবে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নেই।

পেমেন্ট গেটওয়ের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সরকার গেটওয়েগুলো সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। কোনো নির্দিষ্ট কোম্পানির ওপর নির্ভর না করে পেপলের পাশাপাশি অন্যান্য গেটওয়েকেও স্বাগত জানানো হচ্ছে, যাতে তরুণ প্রজন্ম আইটি খাতে সহজে কাজ করতে পারে।

আইটি খাতের প্রসারে সরকার পেমেন্ট গেটওয়ে সহজীকরণ করছে বলেও জানান অর্থমন্ত্রী।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar